রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

সিলেটের বিশ্বনাথে বিদেশি মদসহ এক ব্যক্তি আটক

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

সিলেটের বিশ্বনাথে ৬২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হলেন-উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের এখলিছ আলীর ছেলে আলী আহমদ (৩০)। শনিবার রাত দেড়টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার নিজ ঘরের খাটের নিচ থেকে সাদা পলিথিনের বস্তায় রাখা ৮ বোতল ভারতীয় এসিব্যাক ও ৫৪ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করে পুলিশ। রবিবার দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বিশ্বনাথ থানার এসআই আলীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬২ বোতল বিদেশি মদসহ আলী আহমদ নামের মাদক কারবারিকে আটক করে। সে মাদক চোরাচালান ও বিক্রির সাথে জড়িত। বিক্রির উদ্দেশ্যে মাদকের এ চালান সে হেফাজতে নিয়ে নিজ বসত ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬২ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সিলেট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102