মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

নারী সাংবাদিককে হেনস্তা, তিতুমীরে লিখিত অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২০০ Time View

ঢাকা প্রতিনিধি:

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) কার্যালয়ে ছাত্রদলের একাংশের নেতাকর্মী দ্বারা হট্টগোল ও নারী সাংবাদিক হেনস্তার ঘটনায় বিচারের দাবিতে অভিযোগপত্র জমা দিয়েছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।

গত শনিবার (১৮ জানুয়ারি) সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অভিযোগপত্র জমা দেন সতিকসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। এসময় বিস্তারিত বর্ণনা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কপি অধ্যক্ষের কাছে তুলে দেন তারা।

সতিকসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘নারী সাংবাদিকদের হেনস্তার ঘটনা উদ্বেগজনক। ক্যাম্পাসে সাংবাদিকরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে না পারলে মতপ্রকাশের স্বাধীনতা থাকলো কোথায়? যেহেতু কলেজের ভেতরে এ ঘটনা ঘটেছে তাই আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং অভিযুক্তদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছি। অধ্যক্ষ ম্যাম আমাদের আশ্বস্ত করেছেন, তিনি ব্যবস্থা নিবেন।’

তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তারপর সাথে সাথে আমার শিক্ষকদের পাঠিয়েছিলাম। তারা খোঁজ খবর নিয়েছে। আমি আমার অবস্থান থেকে যা যা করা যায় তা করব।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্লাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর কার্যক্রমে ছাত্রদল পন্থীর হট্টগোলের ভিডিও সতিকসাসের পেইজে প্রকাশ করায় সতিকসাসের কার্যালয়ে হট্টগোল ও নারী হেনস্তার ঘটনা ঘটান ছাত্রদলের সাবেক কয়েকজন নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102