মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল

কটিয়াদীতে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা বাজারে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে এই কর্মসূচি আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন আচমিতা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এলাকার সর্বস্তরের মানুষ।
ভুক্তভোগীরা জানান, মাহমুদুল হাসান কামাল নামে এক ব্যক্তি শনিবার বিকেলে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, যুবদলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেলসহ ছয়জনের বিরুদ্ধে অপপ্রচার চালান।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, মাহমুদুল হাসান কামাল একজন শীর্ষ সন্ত্রাসীর গডফাদার এবং ভূমি দস্যু। অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার জন্য তাকে একাধিকবার উপজেলা প্রশাসনের জরিমানার সম্মুখীন হতে হয়েছে। এমনকি তার বেকু ও ট্রাক জব্দ করা হয়েছে। ভুক্তভোগীরা আরও বলেন, তার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্য তাদের মানহানি করেছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন। কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102