রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলার আবাদে ভাগ্য বদলাতে চান রায়গঞ্জের কৃষক আব্দুস সাত্তার

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

কলা চাষ করে নিজের ভাগ্য বদলাতে চান সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুস সাত্তার। এ উপজেলায় অনেক আগে থেকেই কলার আবাদ করে আসছেন কৃষকেরা। কিন্তু সরকারি ভাবে কোনো প্রণোদনা না পাওয়ার কারণে ইচ্ছে থাকা সত্বেও কলার আবাদ বাড়ানো সম্ভব হচ্ছে না। সরকারি প্রণোদনা পেলে আগামীতে কলার আবাদ বাড়ানো হবে বলে জানান, উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মতো বেশ কয়েকজন কলা চাষীরা। উপজেলার বর্মগাছা, চান্দাইকোনা, ধানঘরা, নিমগাছি, নলকা ও পাঙ্গাসী সহ বিভিন্ন ইউনিয়নে সাগর ও সবরি কলার আবাদ সবচাইতে বেশি করছেন কৃষকেরা। গতকাল উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের সাথে কথা হলে তিনি বলেন, দীর্ঘ ৪/৫ বছর দরে কলার আবাদ করে আসছেন। কলার আবাদে খরচ কম হওয়ায় লাভ বেশি হয়। কিন্তু পুজির অভাবে কলার বাগান বেশি বড় করতে পারছেন না। কলার আবাদেই ভাগ্য বদলাতে চান তিনি। এদিকে সরকারি প্রণোদনা পেলে আগামীতে কলার বাগান আরোও বড় করতে চান উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুস সাত্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102