রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

গোয়াইনঘাটে নবাগত ইউএনওকে বরণ ভদ্র ব্যবহার ও বিনয়ের সাথে মানুষের সেবা দিতে হবে : ইউএনও রতন

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ Time View

গোয়াইনঘাট প্রতিনিধি:

গোয়াইনঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেছেন, কেউ অফিসার কেউ কর্মচারী সে চিন্তা নয়, আমরা সবাই সরকারি চাকুরীজীবি। ভদ্রতা ও বিনয়ের সাথে মানুষের সেবা দিতে হবে। আমি আপানাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আপনাদের পাশে আছি, থাকবো।

তিনি বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখা আয়োজিত নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কেরআন তেলাওয়াত করেন সেলিম ও গীতাপাঠ করেন সিএ জনার্দন চক্রবর্তী।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি ও ইউপি সচিব মোঃ আব্দুল্লাহ, নন-গেজেটেড কর্মচারী সমিতির সভাপতি শংকর পদ পাল, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক সওয়াব আলী, দপ্তর সম্পাদক শাহনূর, গ্রাম পুলিশ সমিতির পক্ষে শাহ আলম।
বরণ অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মালিক, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ গোয়াইনঘাটের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102