রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

গোয়াইনঘাটে সড়ক দূর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ Time View

সিলেট প্রতিনিধিঃ

দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হলোনা দুই শিক্ষার্থীর।মর্মান্তিক সড়ক দূর্ঘটনা কেড়ে নিল তাদের প্রান। গোয়াইনঘাট সালুটিকর সড়কের সতিগ্রামের রজব আলীর বাড়ির নিকটে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের শফিক আহমদের ছেলে রিফাত আহমদ কিবরিয়া(১৯) ও ফরিদ উদ্দিনের ছেলে সুফিয়ান আহমদ (২৫)।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায় নিহত দুই শিক্ষার্থী গোয়াইঘাট সরকারী কলেজে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শেষে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি পিকআপের সাথে (ডিআই)ধাক্কা লেগে তারা রাস্তায় পড়ে গেলে গোয়াইনঘাটগামী একটি যাত্রীবাহি অটেবাইক তাদের উপর দিয়ে চলে যায়।রক্তাক্ত অবস্হায় স্হানীয় লোকজন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিফাত আহমদকে মৃত ঘোষনা করেন এবং তার সঙ্গী মটর সাইকেল চালক সুফিয়ান আহমদকে সিলেটে রেফার করেন।বেলা ৩ টায় স্বজনদের নিকট খবর আসে সিলেট ওসমানিতে সুফিয়ানও মারা গেছেন। এ সময় কলেজের ছাত্র ও স্বজনদের কান্নায় কমপ্লেক্সে এক বিষাদময় অবস্থা বিরাজ করে। জানা যায় রিফাত ও সুফিয়ান চাচা ভাতিজা সম্পর্ক। রিফাতের স্বজনরা জানান তার ভাবীর জানাজা হয় মঙ্গলবার বাদ আসর এবং তার চাচীর জানাজা বুধবার বাদ জোহর থাকায় তারা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্হল পরিদর্শন কারী এস আই জহুরলাল জানান নিহতদের মটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে লাশ জরুরী বিভাগে রয়েছে,পরবর্তী ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102