বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

৫৩-বিজিবির অভিযানে সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যায়,গোপন সংবাদের ভিত্তিতে( ২২ জানুয়ারী) গতরাত সাড়ে ৩ টার দিকে ওয়াহেদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার ১২নং চরপাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে
মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় একটি আম বাগানে অভিযান চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় পুঁতে রাখা ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102