শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

আফজাল হোসেনের দুটি ট্রিও-লেট কবিতা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View

বৃথা শ্রম
======

বালুচরে আমি বৃথাই করেছি চাষ,

সার, পানি দিয়েও ফলেনি ফসল কোন!

সব খাটুনি তাই অসাড় হল আজ

বালু চরে আমি বৃথাই করেছি চাষ:

হাভাতে এখন কাটছে বছর -মাস,

নুন আনতেই পানতা ফুরায় হেন ו

বালু চরে আমি বৃথাই করেছি চাষ;

সার পানি দিয়েও ফলেনি ফসল কোন।

======
বাগদত্তা
======

বাগদত্তা ছিলে, তবু হলে পর- ঘরি

চাই নাক তাই, তোমাকে দেখতে আর,

তোমাকে দেখাই পাপ, ওগো পরনারী!

বাগদত্তা ছিলে তবু হলে পর -ঘরি

ক্ষোভে, দুঃখে-অভিমানে হলাম উদাসী,

দেখা হলে, ব্যথা বাড়ে, হৃদয়ে আমার

বাগদত্তা ছিলে, তবু, হলে পরঘরি

চাই নাক তাই তোমাকে দেখতে আর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102