শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

কবিতাঃ নেতাজি = কলমেঃ সেখ নুরুল ইসলাম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ Time View

আজকের দিনে নেতাজি
তোমার জন্ম ১৮৯৭ সালে,
দেশপ্রেমী দেশ স্বাধীন করে
দেশছেড়ে চলে গেলে।
গোটা দেশ আজ শ্রদ্ধার সাথে
করছে স্মরণ তোমায়,
স্বাধীনতা সংগ্রামী বীর সৈনিক
তোমার কাছে মাথা নুয়াই।
আজকে তুমি থাকতে যদি
দেখতে তোমার দেশের হাল,
রাজনীতির রঙে রাঙিয়ে
আজ দেশ যেন উত্তাল।
দেশের জন্য কেই বা ভাবে
শুধু নিজের গদির চিন্তাকরে,
অসহায় নিরীহ মানুষগুলো
আজ কুরে কুরে মরে।
স্বাধীনভাবে বাঁচতে পারেনা
রাজনীতি ও ধর্মের নামে দাঙ্গা,
মৌলবাদের বাড় বাড়ন্ত
রাজনীতির রঙে চাঙ্গা।
জানি তুমি আসবেনা ফিরে
আছো তারার দেশে,
নতুন করে জন্ম নিয়ে
ফিরে এসো ছদ্মবেশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102