রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

মধ্যনগরের রামদীঘা গ্রামের আমেরিকা প্রবাসী তাপস তালুকদারের মাতৃ বিয়োগ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ Time View

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার রামদীঘা গ্ৰামের সামাজিক ব্যক্তিত্ব আরাধন তালুকদার সহধর্মিণী ও ইসকন  সিলেট মন্দিরের ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ও আমেরিকা প্রবাসী তাপস তালুকদারের মা মাধুরী রানী তালুকদার (মহাগুণময়ী রাধা দেবী দাসী) আর নেই। মৃত্যু তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১টার দিকে  সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমণ করেন।
 
ইসকন সিলেট ইয়ুথ ফোরামের পেইজে তাঁর মায়ের দেহত্যাগের খবর পাওয়া যায়। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মাধুরী রানী তালুকদার। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে,এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার বিকালে নগরীর চালিবন্দর শ্মশানে অনুষ্ঠিত হয়েছে।
 
মাধুরী রানী তালুকদার সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ৩নং চামরদানী ইউনিয়নের রামদীঘা গ্ৰামের বাসিন্দা ছিলেন। তিনি ইসকনের অন্যতম দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের শিষ্যা ছিলেন। তাঁর বড় ছেলে ইসকনের জাতীয় পর্যায়ের একাধিক সেবার পাশাপাশি দেবর্ষি শ্রীবাস দাস সিলেট ইসকন মন্দিরের ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন এবং ছোট ছেলে তাপস তালুকদার আমেরিকা প্রবাসী।
 

এদিকে মাধুরী তালুকদারের এর প্রয়াণের খবরে নগরীর ইসকন মন্দিরে ও শ্মশানে উপস্থিত হন ইসকন সিলেটের নেতৃবৃন্দ, শহরের বিশিষ্টজন, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়িরা।

পরলোকগত মাধুরী তালুকদার এর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102