রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

মধ্যনগরে মরহুম আব্দুল লতিফ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Coder Boss
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ Time View

 
সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় মরহুম আব্দুল লতিফ তালুকদার মেমোরিয়াল টি ১৬ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টার সময় বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করা হয়। খেলার আয়োজন করে উপজেলা ক্রিকেট পরিবার।

খেলার শুভ উদ্বোধন করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সজিব রহমান, মরহুম আঃ লতিফ তালুকদারের জ্যেষ্ঠ পুত্র সাবেক চেয়ারম্যান ও সদ্য সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ কাইয়ুম মজনু,মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হায়াৎ, সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল,যুগ্ন আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির হোসেন সাগর, যুবদল নেতা শাকিল আহমেদ প্রমুখ।

মরহুম আব্দুল লতিফ তালুকদার মেমোরিয়াল টি ১৬ ক্রিকেট টুর্নামেন্ট এর সার্বিক সহযোগিতায় ছিলো মরহুমের কনিষ্ঠ পূত্র ও মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিনু।

খেলার শুরুতেই মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করে উপস্থিত সকলেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102