বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

তারুণ্যের উৎসব চিত্রাংকন প্রতিযোগিতায় খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পী যাহরুন তাসনিম এর সাফল্য।

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ Time View

 

বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা জাতীয় মহিলা সংস্থা, খুলনা এর আয়োজনে

২৪ শে জানুয়ারি ২০২৫ শুক্রবার সকাল ১০টায় তারুণ্যের উৎসব চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুলনা আর্ট একাডেমির শিশুশিল্পী যাহরুন তাসনিম তৃতীয় স্থান অর্জন করে।প্রতিযোগিতার বিষয় ছিল জাতীয় পতাকা অঙ্কন ।পুরস্কার প্রদান করা হয় ২৭শে জানুয়ারি । পুরস্কার গ্রহণ করে খুলনা আর্ট একাডেমিতে আসে।এতে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস মামনি কে কোলে নিয়ে অভিনন্দন জানায় এবং তাৎক্ষণিক তাকে পেন্সিল উপহার দিয়ে এই সাফল্যের উৎসাহ দেন। খুলনা আর্ট একাডেমিতে ২০২৫ সালে ভর্তি হওয়ার পরে তার ড্রয়িং দেখে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অনেক প্রশংসা করেন। সে পূর্বেও সাতক্ষীরায় থাকাকালীন সময়ে একাধিক পুরস্কার অর্জন করে।তার পিতা-মাতার কাছ থেকে এমন তথ্য পেয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস আশ্বাস দেন খুলনাতে প্রতিযোগিতা হলে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। এটাই খুলনাতে এসে প্রথম অর্জন । তার প্রাপ্তির বিবরণঃ পূর্বে শিশু শিল্পী যাহরুন তাসনিম ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মোট ৪৫টি পুরস্কার অর্জন করেছে । এর ভিতরে ড্রয়িং, কবিতা আবৃত্তি , কোরআন তেলাওয়াত , গান, মেধা তালিকা সহ বৃত্তি । তার পিতা রুবায়েত আল ইমরান

ট্রাস্ট ব্যাংকে চাকরি করেন মাতা তাবাসসুম তাসনিম অনার্স মাস্টার্স অর্থনীতিতে। চাকরি করছেন না একমাত্র সন্তানকে আদর্শ শিক্ষায় গড়ে তুলবেন সেই লক্ষ্যে। সাতক্ষীরা সদর পলাশপোল গ্রামে থাকতেন। মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার পরিকল্পনা নিয়ে খুলনায় এসেছেন। খুলনার স্বনামধন্য শিশুদের প্রতিষ্ঠান জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনে ২০২৫ সালে ভর্তি পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে প্রথম স্থান লাভ করে ভর্তি হয়েছে । আপনারা সবাই শিশু শিল্পীর জন্য দোয়া করবেন তার পিতা-মাতার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। পড়ালেখার পাশাপাশি এই সাংস্কৃতিক অঙ্গনে সুনাম অর্জন করতে পারে। এমনটা প্রত্যাশা করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102