বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

আয়নাঘরের বন্দী ছিলাম, আমাকে ভয় দেখাবেন না : মোমিন মেহেদী

Coder Boss
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ Time View

নিজস্ব প্রতিবেদক:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আয়নাঘরের বন্দী ছিলাম আমাকে ভয় দেখাবেন না। ২৯ জানুয়ারি সকাল ১০ টায় ‘মব বন্ধ করুন-দ্রব্যমূল্য কমান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য মনোয়ারা বেগম প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, ইদানিং সত্য বলায় অনেকে হুমকি দিচ্ছেন, মনে রাখবেন নতুনধারার রাজনীতিকরা ভয় পায় না, তারা দেশ আর দেশের মানুষকে নিয়ে সবার আগে ভাবে। ভারত-পাকিস্তান বা কোনো পরাশক্তির সাথে দ্বন্দ্ব সংঘাতের সময় এখন নয় বলেই মনে করে রাজনীতি-কূটনৈতিক ও অর্থনীতি সচেতন নতুনধারার রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা চায়- বাংলাদেশ সবার আগে স্বাবলম্বী হোক। আর তাই চাই টাকার পাচার রোধ, দুর্নীতি রোধ, দারিদ্র নিরসন, বেকারত্ব দূরিকরণ এবং আইন-শৃঙ্খলার উন্নতি। তিনি এসময় আরো বলেন, ফ্যাসিস্ট সময়েও টাকা পাচার হয়েছে, এখনো হচ্ছে; অনতিবিলম্বে টাকার পাচার রোধে পদক্ষেপ নিন। তা না হলে দেশ দেউলিয়া হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102