শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

এম. আব্দুল হালীম বাচ্চু র তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ Time View

——–
সময়
——–

সময় অতি রহস্যময় বদলায় ক্ষণে ক্ষণে
কখনও বা আগুন লাগায় ফোটা ফুলের বনে!
কখনও বা কারও হাতের পুতুল হয়ে খেলে
আবার দেখি কারও কপাল পেছন দিকে ঠেলে!

সময় যেন স্বাধীন প্রাণী ঘোড়ার মতো লাফায়
ইচ্ছে হলেই যখন তখন লাথি মেরে কাঁদায়!
কখনও বা ভূতের মুখে সোনার চামচ দেয়
ইচ্ছে হলেই যখন তখন কেড়েও দেখি নেয়!

সময় কাউকে লাগাম ছাড়া অহংকারী বানায়
আবার কাউকে বছর বছর আলালের পা চাটায়!
সময় যখন কথা বলে কেউ শুনি না কানে
শুনলে কি আর যেত মানুষ উল্টো স্রোতের টানে?

—————–
ভুল পৃথিবী
—————–

পৃথিবীটা মনের মতো, যতই সুন্দর হোক
অবিরত দেখে দেখে, যতই ভরি চোখ
ঝরবে একদিন সবার চোখে, থোকা থোকা শোক!

আমার ভেবে পৃথিবীটা, যতই আঁকড়ে ধরি
চিত্র এঁকে যতই বলি আহা! মরি মরি!
সামনে একদিন আসবে ভেসে, অন্ধকারের তরি!

পৃথিবীটা যতই দেখাক, ভালোবাসার মায়া
কৃতজ্ঞতায় যতই বলি, কী শোভা কী ছায়া!
তবু একদিন টেনে নেবে, আমাদের এ কায়া!

পৃথিবীটা যতই শেখাক, খ্যামটা নাচানাচি
নাচতে নাচতে যতই বলি, কত্তো ভালো আছি
তবু একদিন স্মৃতি হব, সেদিন কাছাকাছি!

পৃথিবীটা অতি যত্নে, যতই ফোটাক ফুল
নীরব থেকে মাঝে মাঝেই, ফুটিয়ে দেয় হুল!

————————-
রূপ বদলের পালা
————————-

মাঝে মাঝে বদলাতে হয় রূপ
তা না হলে স্তাবকেরা করতে চায় না চুপ!
মাঝে মাঝে রাঙাতে হয় চোখ
তা না হলে ভাবতে থাকে ভাঙাচোরা লোক!

মাঝে মাঝে পাথর ছুঁড়তে হয়
তা না হলে ভাবতে থাকে তেমন কিছুই নয়!
মাঝে মাঝে মটকাতে হয় ঘাড়
তা না হলে ভাবতে থাকে কোথাকার কোন ভাঁড়!

মাঝে মাঝে নাচাতে হয় পা
তা না হলে ভাবতে থাকে কানাবগির ছা!
মাঝে মাঝে বাঁকাতে হয় আঙুল
তা না হলে ভাবতে থাকে মফিজ কিংবা আবুল!

এইতো সেদিন কেউ একজন কাছাকাছি এলো
সকল কথার সায় না পেয়ে ছেড়ে ছুঁড়ে গেলো!
যদি না পাই মনের মতো মন
কেন দেবো সত্তা বিসর্জন?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102