শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ আমি সুপ্ত দাবানল!

Coder Boss
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আমি ঘুমন্ত আগ্নেয়গিরি
আমার অবস্হান মানব হৃদয় থেকে সাগর গিরি!
আমি ক্যালির্ফোরনিয়ার দাবানল
আমি সুপ্ত কিন্ত বুকে জ্বলে লাভার অনল!

পোড়াতে পারি আমি গ্রাম শহর নগর
পোড়াতে পারি বন-জঙ্গল বাড়ীঘর!
কখন আমি হুলুস্থুল জ্বলে উঠবো
আমি পুড়িয়ে ছারখার করে মিশাইল সম ছুটবো!

আর অন্যায় কোর না, চুরি করনা গরীবের সম্পদ
যেদিন জ্বলে উঠবো, পুড়িয়ে দেবো তোমাদের মত আপদ!
মনে করো বারুদের মত একদিন একডাকে জ্বলে উঠেছিলো জনতা
একজন মধ্য বিত্তের ডাকে হয়েছিলো বাঙালির একতা!

তোমাদের রাজকীয় লাম্পট্য শেষ করতে ঝাপিয়ে পড়ছিলো মানুষ
তাড়িয়েছিল ‘৭১ এ পাক-হানাদার, ‘৪৭ সালে বৃটিশ!
পরাজিত শক্তি মাথাচাড়া দেয়, লেখা ইতিহাসের পাতায়
আবার দাবানল আর আগ্নেয়গিরির লাভা দেখলে পালায়!

শত-শত শরাবের ক্লাব ঘরে অনাবৃত উদাম নারী দেহ ভোগ
নরম গতর চেখে পোড়া সিগারেটে শেষ অংশের মত ছুড়ে ফেলে করনি শোক!
বাংলার মানচিত্র খাবলে খাওয়ার চেষ্টা করোনা
লুটেরা, ধর্ম মুখোশে কখনওই দেশ প্রেমিক হয়না

আজ সীমান্তে বর্গীয় হানা, বাঙালি নয় লেজ গুটানো কুকুর ছানা
মুটে-মজুর কুলি চাষা জেলে মালো থ্রি নট থ্রি রাইফেল নিয়ে দেবে হানা
সেদিন কেউ কোথাও পালাবার পথ পাবেনা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102