রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

সিলেটের বিশ্বনাথে হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীতে তারুণ্যের উৎসব ও পিঠা মেলার উদ্বোধন

Coder Boss
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২১ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা -উন -নবী বলেন,একটি রাষ্ট্র যদি সবার সাথে সুবিচার না করতে পারে তাহলে তাকে কখনও কল্যাণ রাষ্ট্র বলা যায়না। সবার সাথে সমান দৃষ্টিভঙ্গিই হচ্ছে সকলের প্রাপ্য এবং তা নিশ্চিত করতে হবে। হাজার হাজার কোটি টাকা লুটপাট আর পাচার করে যারা রাষ্ট্রকে ধ্বংস করেছেন তাদের বিচার হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,দুর্বৃত্তের হাতে তুলে দেওয়ার জন্য রাষ্ট্রের সৃষ্টি হয় নাই।একটি কল্যাণ রাষ্ট্র তৈরির জন্য রাষ্ট্রের শীর্ষ থেকে শুরু করে সবাইকে সৎ হতে হবে। সবাইকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। গণমানুষের আশা আকাঙ্ক্ষা বুঝে বঞ্চিত মানুষের কথা চিন্তা করে সততার সাথে স্বজনপ্রীতিমুক্ত হয়ে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক ব্যক্তি, প্রতিষ্ঠান,নেতৃত্বকে পরিবর্তন করতে হবে। আমরা যদি এই জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে চাই তাহলে পৃথিবীর কোন শক্তিই আমাদের রুখতে পারবেনা। বুধবার (২৯ জানুয়ারি )সকালে বিশ্বনাথে হযরত ওমর ফারুক ( রাঃ) একাডেমীতে তারুণ্যের উৎসব ও পিঠা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন তিনি। হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তাবিস উন নূরের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীর ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, সাবেক প্রধান শিক্ষক এইচ এম আখতার ফারুক, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, যুক্তরাজ্য প্রবাসী জমির উদ্দিন প্রমূখ। পরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খাঁন মোহাম্মদ রেজা উন নবী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102