বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

জামিলা আইডিয়াল বালিকা মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

 

৩০শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় খুলনার খালিশপুর বঙ্গবাসী স্কুল রোডের নতুন কলোনি হাউজিং এন.এইচ ২৫নং বাড়িতে অবস্থিত জামিলা আইডিয়াল বালিকা মাদ্রাসায় সকালে ২০২৫ ইং সালের ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মোঃ আবিদ হাসান। ইমাম ও খতিব ইমদাদিয়া জামে মসজিদ হাউজিং খালিশপুর খুলনা। সবার উপস্থিতিতে প্রধান অতিথি “ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার চর্চার বিষয়ে গার্জিয়ানদের প্রতি ” মূল্যবান বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাকিল আহমেদ। সভাপতিত্ব করেন জাতীয় সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মোঃ রহমত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওঃ মুফতি আব্দুল আলিম, মুহতামিম অত্র মাদরাসা। সব মিলিয়ে অনুষ্ঠানটি খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102