রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

সুনামগঞ্জে কর্মী সম্মেলন সফলের লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ Time View

বিশেষ প্রতিনিধি:

 

পহেলা ফেব্রুয়ারী সুনামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্দোগে প্রত্যেক ইউনিয়ন থেকে আসা হাজার খানেক নেতাকর্মীদের নিয়ে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জানুয়ারী বিকাল ৪টায় উপজেলার প্রাণ কেন্দ্র ইকড়ছই মির্জাবাড়ী জামে মসজিদের সামন থেকে প্রচার মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর সভার সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম,কর্মপরিষদ সদস্য মাস্টার আবু তাঈদ, আইবিডব্লিউএফ উপজেলা সভাপতি জামাল উদ্দিন বেলাল,উপজেলা পেশাজিবী সংগঠনের সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, কলকলিয়া ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, চিলাউড়া ইউনিয়ন সভাপতি এনামুল হক, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন সভাপতি নেকবর মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, পাইলগাওঁ ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মুক্তাদির হুসেন টিটু,জামায়াত নেতা মাওলানা নেছার উদ্দীন,আবুল কাশেম,জালাল আহমদ , ছাদিকুর রহমান,আবু সুফিয়ান সামসুল আবেদীন প্রমুখ। মিছিল পথসভা ও প্রচারপত্র বিলিতে উপজেলা জামায়াত পৌর জামায়াতসহ ৮টি ইউনিয়ন থেকে আসা প্রায় হাজার খানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগন বলেন, সুনামগঞ্জের ইতিহাসে বৃহৎ সমাবেশ করতে যাচ্ছে জামায়াত। এ সমাবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102