শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ শাওনের বরিষণ!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ Time View


কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

এমন ঘনঘোর নিকষ কালো নিশিত বর্ষায়
তুমি হরে নিলে মোর তন্দ্রা ঘোর!
হৃদয়ে আমার এক অজানা শিহরণ
এমনি অপলক নেত্রে হবে যামিনী ভোর!

নদনদী খালবিল ডুবুডুবু প্রায়
রমণী রমণ উল্লাসে মাতে!
নর্ম উথলিল যৌবন যার
ছোটে মন তার ছলছল বর্ষার সাথে!

কার্নিশে জোড়া পায়রাগুলি সোহাগ যাচে
বৃষ্টির ধারায় অনবরত সিক্ত পালকে!
ঝমঝম বাদল ধারার এমন শাওন রাতে
গরুর গাড়ীর শব্দ, ভাটিয়ালি গেয়ে, ফিরছে ঘর চালকে

একলা ঘরে রয়েছে যে রমনী সাথী হীন
নুইয়ে পড়ে ভালোবাসাময় আকু বাকু মন!
সপ্তাহ পর ফিরবে খসম তার ঘর
নীরবে কাঁদে তাঁর প্রেম, এমন রাতে নাই বলার মত জন!

ভেকের ডাক আনন্দে সাথী সঙ্গমের আভাস
নিদ্রাহীন সাথী হারা রমণীর আঁখি ছলছল!
শূন্য আলয় যে নারী একা রয় ঘর
টিনের চালে মনে হয় কলসি থেকে ঢালছে জল!

শাওন বরিষণ রুধিতে চায় জ্বলন্ত পেটের নির্ভীক শ্রমিককে
বর্ষণমুখর সকালে থমকে যায় ব্যস্ত নগরী, রোডে হাঁটুজল!
ঝরাপাতা আর বৃক্ষরাজির ডালে আবর্জনা সব রোড ঘাট
খোলা ড্রেনের দ্রুত জলের ঢল প্রবাহের শব্দ কলকল!

মেঘে-মেঘে সংঘর্ষে চমকে আকাশে বজ্রধ্বনি
শাওন বরিষণে একাকিত্ব নরের কানে ভেসে আসে নূপুরের শব্দ!
এমন রাতের চাওয়া সব কিছু তোমাতে যেয়ে মিশে
ভানু বিদায়ের পর থেকে তোমার আগমন রাগিণী শুনে হয়ে যাই স্তব্ধ!

এমনি শত শাওন অপেক্ষা মোর যাবে কি বিফলে
যথার্থ ই তুমি হবে না আমার প্রিয়া কভু?
আমার ললাটে নাইকি লেখা তোমায়
অভুক্ত প্রণয়ন হৃদয়ে রাখিবে কি আমায় সেই অধীশ্বর বিভু?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102