শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ বেশ আছি = কলমেঃ দেবিকা রানী হালদার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ Time View

আমি বেশ আছি, জেলখানার কাছাকাছি
সকালে ঘুম থেকে ডেকে রুমে রুমে চা যাচি!
পতি ননদ শ্বাশুড়ি মা, আমি কারো কিছুনা,
কে আমি, ঘরের বধূ, আয়া রাধুনি, সেবা ছাড়া বাচি না!

সূর্য ওঠার আগে ঢুকি রান্নাঘর
হেঁশেল ঠেলা আপন হয়েছে, সব হয়েছে পর,
চার দেয়ালে বন্ধী আমি, ঠিকানা রসুইঘর
হাঁড়িপাতিল বাটনা কাঁটা কুটি, আপন হয়েছে, দায়িত্ব চেপেছে অপার!

হরেক রকম রান্না করে ভরি সবার মন
ভুলে গেছি সব জটিল সূত্র পড়েছিলাম ‘রসায়ন’!
পোলাও বিরানি চিংড়ি পাকাতে লাগেনা রসায়ন
আজ আমি শুধু বধূ, পতি সেবা আর কাটি কদু, হয়না অশ্রু সংবরন!

আদা রসুন পেঁয়াজ কেটে চোখে ঝরে পানি
কাঁদি যখন বলে ননদ, জোর করে অশ্রু আনি!
গর্ব আমার আছে, আমি বিশ্বাস বাড়ির বউ
পাড়া-পড়শীর ইচ্ছে থাকলেও আসে না কোনও কেউ!

ম্যাথ পদার্থ বিদ্যা ভুলে গেছি, পতি সেবা নিয়েছি বেছে
বিশ্বাস বাড়ির বউ হয়েছি, গর্ব কম আমার কিসে?
একদিন যাকে বাসতাম ভালো, মনের দূঃখে সে প্রবাসী হলো
বাবার ইচ্ছায় সেচ্ছায় মরণ, শুধু দেহ খানা পড়ে রইলো!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102