বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

তালায় আন্তঃ ইউনিয়ন ক্রিকেট-ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত 

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

সাইদুর রহমান আকাশ, তালা
সাতক্ষীরা থেকে:

 “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” স্লোগানকে  সামনে রেখে সাতক্ষীরার তালায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট পৃথক পৃথক ভাবে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ফেব্রুয়ারী) চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস,  তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, তালা সদরের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যুবদল নেতা জোয়ার্দার ফারুক হোসেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ম্যাচ পরিচালক ও কমেন্ট্রি করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক মোঃ অলিউল ইসলাম,  মোঃ জাকির হোসেন,  জালালপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ লাভলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর্জা সাকিব হাসান, ম্তুাফিজুর, রবিউল ইসলাম, হায়াতুর রহমান, হাসিবুল ইসলাম,মানবাধিকার কর্মী কাজী এনামুল ইসলাম বিপ্লব,আশরার হোসেন বাবু প্রমুখ।

ক্রিকেট খেলায় সরুলিয়া ইউনিয়ন ১১ রানে তেঁতুলিয়া ইউনিয়নকে হারিয়ে ফাইনাল খেলায় জয়লাভ করে। অপরদিকে ফুটবল খেলায় তেঁতুলিয়া ইউনিয়ন ৩ – ১ গোলে খেশরা ইউনিয়নকে ফাইনাল খেলায় জয়লাভ করে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তরা বলেন, জুলাই বিপ্লব’২৪ এর পর থেকে তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বর্তমান অনলাইন জুয়া সহ নানাবিধি সংকট দূরীকরণে বর্তমান সরকার তরুনদের খেলাধুলায় মনোযোগী করার লক্ষ্যে এই তারুণ্যের উৎসব-২০২৫ এর আয়োজন করা হয়েছিলো। খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ্য থাকে ঘুম ভালো হয়, অন্যায় প্রবণতা কমে। তাই তরুনদের কে খেলায় বেশি বেশি অংশগ্রহণ করতে পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102