বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মা ও মামার পর বাবা ও চলে গেলেন না ফেরার দেশে দুই মাসের মিলিকে এতিম করে!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ Time View

সবুজ শিকদার, স্টাফ রিপোর্টার:

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে যাওয়া দুই মাসের মিলি এবার বাবা সিয়াম খান (৩৫)কেও হারালো। এর আগে সড়ক দুর্ঘটনায় মিলির মা ও মামা ঘটনাস্থলেই নিহত হয়। আর বাবা সিয়াম খান গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। দুর্ঘটনার ৪দিন পর গত বুধবার (৫ জানুয়ারী) বিকেলে তিনিও চলে গেলেন না ফেরার দেশে। সিয়াম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান।

উল্লেখ্য গত শনিবার (১ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ঢাকা গামী পরিবহন ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ভাইবোন নিহত ও একই পরিবারের দুই মাসের মিলিসহ ৩ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ২ মাস বয়সী শিশু মিলি আক্তার, স্বামী সিয়াম খান (৩৫) ও একই পরিবারের ঝুমুর বেগম(৪৮)।

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পরিবহনটিও থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার এখনও পালাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102