শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

এইচ এম রানার দুটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ Time View

চোখের কান্না
==========

চোখের জলে ভাসছে হৃদয়
কে দিবে আজ শ্বাস,
কাকে নিয়ে বাঁধবো ঘর
করবো কাকে বিশ্বাস।

চক্ষু হৃদয় যায় না মোছা
বাহির কাপড় দিয়ে,
প্রিয়জনের কান্নায় আজ
হৃদয় যাচ্ছে ক্ষয়ে৷

মন পাঁজরে মনের কথা
সঙ্গে কি’ বা আছে?
রাত দুপুরে উঠতে জেগে
আছো হৃদয় মাঝে।

কত আলাপ করতে তুমি
কান্না-কাটির সুরে,
ভেঙ্গে যেতো হৃদয় খানা
যেতাম তখন মরে।

শিমুল তোলায় বসতে যখন
কালো কেশটা ছেড়ে,
হইতো তখন মনে আমার পরী
আসলে আকাশ ফেঁড়ে।

চোখ দুটি তার হরিণ টানা
কেশ ছিলো তার কালো,
মিষ্টি কোথায় দিন ভুলানো
অন্ধকারের আলো।

নিস্তব্ধ দেহ
========
জীবত দেহ নিথর হবে
নিঃশ্বাস হবে বন্ধ,
রাজত্ব আর কবির কবিতা
থমকে রবে ছন্দ।

মিঠান্ন ও তিক্তা হবে
স্থির হবে মন,
জীবন নামের খাটিয়াটা
কাধে নিবে চারজন।

গাড়ি হলো বাড়ি হলো
নিজের কিছু নয়,
রাজত্ব আর ধনসম্পদ
পরেতো সবই রয়।

আদরের সন্তানেরা
কাঁদছে বাবা বলে,
আমায় তুমি একা করে
কেনোই গেলে চলে।

বন্ধু বান্ধব আসবে বাড়ি
দেহ থাকবে পড়ে,
আমার জন্য কত জনের
অশ্রু পরবে ঝরে।

কত জনে বলবে এসে
গোরস্থানে যাও,
তাড়াতাড়ি লাশটাকে
কবর দিয়ে দাও।

গরম পানি করবে সবাই
বরই পাতা দিয়ে,
আতর সুরমা গায়ে দিয়ে
যাবে আমায় নিয়ে।

জীবন নামের রেল গাড়িটা
তখনই হবে শেষ,
দুনিয়াতে যতই জীবন
ছিলো রঙিন বেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102