শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মোহাম্মদ ইবরাহীম খলীল এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View

ফুল বাগিচা
=========

কুসুম বাগে ফুল ফুটেছে
আয়রে শিশুর দল,
সেই বাগিচায় ফুল তোলিবো
চল্‌ রে সবাই চল্‌।

সেই বাগিচায় রং-বেরঙের
ফুল তুলিবো সবে,
সে ফুল দিয়ে নিত্য-নতুন
গাঁথবো মালা তবে।

বাগান মালিক করিম দাদু
আসবে যখন তেঁড়ে,
আমরা তখন পালাবো সব
ফুল বাগিচা ছেড়ে।

ওই পাঁজিরা, দাঁড়া তোরা
ছিঁড়লি কেন ফুল?
ও দাদু গো, মাফ করে দাও
হয়ে গেছে ভুল।

তোদের সবার কান টানিবো
আয় এদিকে আয়,
পালাও সবাই এখান থেকে
রক্ষা যে আর নাই।

——————
রিক্সাওয়ালা
——————

রিক্সা চালাই তাই তো আমি
অনেক ছোট লোক,
তাই তো সবাই দেখে আমায়
অবহেলার চোখ!

রিক্সা চালাই তাই আমার
গাছ তলাতেই ঠাঁই,
কারো কাছে একটু খানি
মর্যাদা মোর নাই!

ছোট-বড় সবার কাছেই
শুনি কটু কথা,
গরীব বলে বুঝে না কেউ
আমার মনের ব্যথা।

রিক্সা চালাই তবুও তো
আমি একজন মানুষ,
আমার কথার কোনো দাম নেই
তাই তো থাকি খামুশ।

———————–
রাসূলের সৈনিক
———————–

রাসূলের সৈনিকেরা জাগ্‌রে এবার নিদ্রা থেকে,
ছুটে চল্‌ রণাঙ্গনে তাকবীরের ধ্বনি হেঁকে।
তারিকের মত মোরা করবো বিজয় সারা ভূবন,
রুখবো সকল বাধা নাস্তিকতা করবো শুধন।

দল্‌বো দু’পায়েতে সকল বাধা পাহাড় সমান,
বক্ষে গেঁথে নেবো দ্বীনের লাগি গুলি- কামান।
উঠবে দ্বীন বিজয়ের সূর্য আবার পূর্ব থেকে,
বাতিলের আঁধারে আজ সারা ভূবন যাচ্ছে ঢেকে।

হস্তে ধর্‌রে এবার শক্ত করে নাঙ্গা কৃপাণ,
আমামা পরে শিরে দৃঢ় কর্‌রে নিজের ঈমান।
জাগ্‌রে নির্ভয়ে আজ নবিন-প্রবিন, বীরের জাতি,
জ্বালবো ভূবন জুড়ে দ্বীন ইসলামের নতুন বাতি।

ছাড়্‌ রে হুংকার এবার রণাঙ্গনে অগ্নি সুরে,
উড়বে বিজয় নিশান সেদিন তো নয় বহু দূরে।
রক্তের নদী এবার যাক বয়ে যাক এঁকে বেঁকে,
ছুটে চল্‌ রণাঙ্গনে তাকবীরের ধ্বনি হেঁকে।

আর নয় ঘুমের ঘরে জাগরে এবার যুবক-তরুণ,
উঠবে ভূবন জুড়ে দ্বীন বিজয়ের নব্য অরুণ।
বাতিলের ঘরে ঘরে আমারা এবার জ্বালবো আগুন,
ওরা তো মানুষ নহে ওরা হলো হিংস্র শকুন‌।

রাসূলের সৈনিকেরা করিস না ভয় ঢাল্‌- তলোয়ার,
আল্লাহ আছেন সাথে সর্ব শক্তি হস্তে যাহার।
শহিদের জান্নাত পাবে নির্বিচারে, যাবি কে কে?
তবে চল্‌ রণাঙ্গনে তাকবিরের ধ্বনি হেঁকে।

উচ্ছেদ করবি রে শির দ্বীন বিরোধী করবে যারা,
কুরানের সৈনিকেরা করবে না ভয় কভূ তারা।
বাতিলের রক্ত গাঙে ভাসবে এবার বিজয় তরী,
বলবো তাকবির মোরা উঁচ্চস্বরে প্রাণটা ভরি।

রক্ত থাকতে দেহে ফিরিস না তুই জিহাদ থেকে,
ছুটে চল্‌ রণাঙ্গনে তাকবীরের ধ্বনি হেঁকে।

—————-
বাবুই পাখি
—————-

তোমরা কি ভাই দেখছো কভু
বাবুই পাখির ঘর?
কতো ভালো বাসা বানায়
হরেক রকম খড়!

তারা কি ভাই তোমার মতো
পাঠশালাতে যায়?
তবুও তারা, এমন বিদ্যা
কোথা থেকে পায়?

কে শেখালো উড়তে তাকে
করতে কলরব?
আর কেহ নয়, তিনি হলেন
আল্লাহ মহান রব!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102