শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের অলিগলি এখন কুকুরের দখলে

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের অলিগলি এখন বেওয়ারিশ কুকুরের দখলে। ফজরের নামাজ আদায়, সকালে হাঁটাহাঁটি, শিক্ষার্থীরা স্কুল কলেজ মাদ্রাসায় যেতে বের হলেই মাঝেমধ্যে পড়তে হয় এসব বেওয়ারিশ কুকুরের আক্রমণে। ফলে কুকুর আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। দিনের বেলা কুকুরকে এড়িয়ে চলা গেলেও রাত্রি ও ভোরবেলাতে পড়তে হয় মহা বিপদে। তাছাড়া কুকুরও এখন মুরগি ধরে ধরে খায়, এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর। গতকাল সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজারের অলিগলিতে এসব বেওয়ারিশ কুকুরের উপদ্রব। কোথাও সড়কে শুয়ে আছে, আবার কোথাও দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ফলে কুকুরের ভয়ে বাচ্চারা স্কুলে একা একা যেতে ভয় পায়। কখন যে কামড় দেয়। এই কুকুরের অত্যাচারে হাঁস, মুরগি, ছাগল ও ভ্যাড়া পালনও কঠিন হয়ে পড়েছে। এক সময় কুকুর ধরে ধরে ভ্যাকশিন দেওয়া হলেও বর্তমানে তা আর দেওয়া হচ্ছে না।এমতাবস্থায় বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার রোধে জন্মনিরোধ ইঞ্জেক্শন ও কুকুরের আক্রমন থেকে রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102