রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

জামালগঞ্জে আগুনে পুড়ে ছাই দোকান সহ স’মিল ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ Time View

আতিকুর রহমান, জামালগঞ্জ প্রতিনিধি:

জামালগঞ্জে আগুনে পুড়ে দোকান ঘরসহ এক স’মিল পুড়ে ছাই হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের মান্নান ঘাট বাজারে আগুনে পুড়ে একটি চায়ের দোকান ও স’মিল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার রাত তিনটায় মান্নান ঘাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।
ঘর মালিক মোঃ হেলাল উদ্দিন ও স’মিলের মালিক মোঃ লাল চাঁন জানান কিভাবে আগুন লেগেছে আমরা তা জানি না। দোকানে থাকা মো. ইউনুছ মিয়া জানান, আমি রাতে দোকানে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আমাকে নদীর পাড় থেকে নৌকার লোকজন ডেকে ঘুম থেকে উঠায়। উঠে দেখি আমার দোকানের চতুরদিকে আগুন জ্বলছে। আমি তাৎক্ষণিক ঘরের বেড়া ভেঙে বের হই। অগ্নিকান্ডে আমার দোকানের মালামাল, নগদ টাকাসহ টিভি ফ্রিজ ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে জামালগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, একটি দোকান ও একটি স’মিল পুড়ে গেছে। তাদেরকে সহায়তা করার জন্য আমি উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
জামালগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ উত্তম কুমার সরকার জানান, সংবাদ পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে ক্ষয়ক্ষতির বিবরণ সহ জেলা প্রশাসক মহোদয়ের নিকট পাঠানো হয়েছে। সরকারি বিধি মোতাবেক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102