রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৬ জন গ্রেফতার

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শফিকুল ইসলাম (৫৫), দোয়ারাবাজার থানার বরকতনগর গ্রামের বাসিন্দা। তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। মোঃ জলিল মিয়া (৪৮), তাহিরপুর থানার মাটিকাটা গ্রামের বাসিন্দা। তিনি তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। কাওছার আহমেদ (২৮), দিরাই থানার দৌজ গ্রামের বাসিন্দা। তিনি দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। জামাল আহমেদ (২৫), ছাতক থানার সেওতাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। মোঃ সাত্তার মিয়া (৭৬), শাল্লা থানার কান্দিগাও গ্রামের বাসিন্দা। তিনি ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০), শাল্লা থানার ডুমরা গ্রামের বাসিন্দা। তিনি ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102