রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

জামালগঞ্জে মানব পাচার মামলায় ভীমখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলী হুসেন গ্রেফতার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ Time View

মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায়
মানব পাচার মামলায় ভীমখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলী হুসেন গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি জামালগঞ্জ উপজেলার বড় মাহমুদ পুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে সৈয়দ আলী হুসেন।

১২ ই ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে তিনটায় সুনামগঞ্জের জামাই পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ফেনারবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হুসেন বাবলুর বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

সরজমিন ঘুরে জানা যায়, দীর্ঘদিন যাবত লিভিয়া হয়ে ইউরোপ সহ বিভিন্ন রাষ্ট্রে মানব পাচারকারী সিন্ডিকেট চক্রের সক্রিয় সদস্য সৈয়দ আলী হোসেন। এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার মাধ্যমে বাংলাদেশ থেকে ভিবিন্ন দেশে লোক পাঠিয়ে আসছে। মাফিয়া গোষ্ঠীর সহযোগিতায় লোক আটকিয়ে মোটা অঙ্কের টাকা মুক্তিপন দাবীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অনেক ভুক্তভোগী পরিবারের। এলাকার অনেক বৃত্ত শালী পরিবার মোটা অংকের আর্থিক লাভবান ও ইউরোপের রাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আশায় তাদের সিন্ডিকেটের ফাঁদে পড়ে বিটি বাড়ি বিক্রি করে সর্বশ্রান্ত হয়েছে।

আরো জানা যায়, আলী হোসেন এলাকার অনেক মানুষকে বিদেশে পাঠানোর নাম করে অর্থ আত্মসাৎ করে আসছে ।লিবিয়ায় আটকিয়ে মাফিয়া গোষ্ঠীর সহযোগিতায় মুক্তিপন আদায় নিয়মে পরিণত। এই বিষয়ে এলাকায় জানাজানি হলে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। উদ্দ্যেগ উৎকন্ঠা ভুগছে প্রবাসী পরিবার গুলোতে।

সৈয়দ আলী হোসেন গংদের বিরুদ্ধে মানবপাচার ট্রাইবুন্যাল আদালত সুনামগঞ্জে মানবপাচার মামলা নং ১২/২৪ জি আর ২০১/২৪ (সদর) মামলা টি বিচারাধীন। হাইকোর্টের আদেশ অমান্য করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ হয়। বিগত ১৯/১২/২৪ ইং তারিখে আসামী আব্দুস সালাম কে জামালগঞ্জ থানার পুলিশ ধৃত করিয়া জেল হাজতে প্রেরন করা হয়। অদ্য ২২/১২/২৪ইং তারিখে আসামী আব্দুস সালাম এর জামিনের আবেদন করিলে মাননীয় আদালাত জামিনের আবেদন না মন্জুর করেন এবং সৈয়দ আলী হোসেন এর নামে গ্রেফতারী পরোয়ানা বলবত থাকে। সৈয়দ আলী হোসেন গং আসামীগন পলাতক থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102