মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতাঃ ভ্যালেনটাইন ডে!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আজ নাকি ভালোবাসা দিবস
ভালবাসা তো দু’জনের আজীবনের একসাথে বসবাস!
একদিনের গন্ডিতে যায় কি ভালবাসা বাঁধা
একদিনে যায় কি সারাজীবনের তানপুরার সুর সাধা?

তোমায় খুঁজে বের করতে লেগেছে বহুতদিন
একদিনের ভালোবাসা দিবসে, শোধরে কি সে ঋণ?
সারাজীবনের প্রতিদিন তোমায় করতে চাই আমি জয়
কোন বিশেষ দিন, মাস ক্ষণ, ভালবাসার গন্ডি নয়!

তোমার চোখের উন্মত্ততা উপভোগ্য, সারা জীবন ভর
তোমার প্রেমের উষ্ণতা নিক্ষিপ্ত লোচনের তীর!
বয়সের ছাপ, চুলের পাক ভালবাসা কমে না কভু
একদিনে প্রপোজ ডে, ভালবাসা দিবস মানিনা আমি তবু

গোলাপ হয়ে সুভাস ছড়াবো সারাজীবন তোমার হয়ে
তোমার আমার প্রতিদিন ‘ভ্যালেনটাইন ডে’, এদিন আসে না কয়ে!
আজাীবন সাথে থাকবে তুমি, হয়ে সুখের সাথী
তুমি ছাড়া বৃত্তচ্যূত গোলাপ, কাটে না কোন রাতি!

ঘুরি পার্কে কোন বিশেষ দিন, সেদিন হয়েছে বাসি
তার চেয়ে ভালো প্রতিদিন খুনসুটি নিজ বসবাস ঘরে বসি!
রোজ দিন রাতে কত প্রপোজ করি ভালবাসায় প্রসারিত বাহু
ব্যর্থ হলে হৃদয়ে ক্ষরণ স্রোত বহে যায় লহু!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102