বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সরিষাবাড়ীর গীতি কবি শিক্ষক সাংবাদিক লেখক জুলফিকুর আর নেই

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ Time View

মতিউর রহমান, সরিষাবাড়ী,জামালপুর:

স্বনামধন্য গীতি কবি লেখক শিক্ষক নাটক নির্মাতা আর্ষ্টিস্ট এবং মাই টিভি’ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এএসএম জুলফিকুর রহমান (৬৫) আর আমাদের মাঝে নেই। দীর্ঘদিন রোগ ভোগের পর ১৪ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১২ টার পর ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান তিনি (ইন্নাহ লিল্লাহি,,,,,রাজিউন)। মরহুম জুলফিকুর রহমান ছিলেন হাস্যোজ্জল সাদা মনের বিনয়ী ও সদালামী একজন গুনধর মানুষ। তিনি রৌহা- নান্দিনা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। মাইটিভি ও দৈনিক ইত্তেফাক সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি ও জামালপুর জেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য এবং সরিষাবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি। গুনি এ মানুষটির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তাঁর গ্রামের বাড়ী চর জামিরায় এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ জুমা সরিষাবাড়ী গণ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারণ করেন আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,আরএনসি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জয়নুল আবেদীন,জেলা বিএনপি নেতা জহুরুল ইসলাম পিন্টু,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ তারা। মরহুমের নামাজে জানাজায় শরিক হয়ে জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজল ই এলাহি মাকাম স্মৃতিচারণ করেন এবং ক্লাবের পক্ষ থেকে মরহুমের পরিবারকে এক লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন। মৃত্যুকালে মরহুম জুলফিকুর রহমান ২ স্ত্রী ৫ ছেলে মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহি রেখে যান। এএসএম জুলফিকুর রহমানের মৃত্যুতে সরিষাবাড়ী- জামালপুর তথা সাংবাদিক সমাজ হারালো একজন নির্ভিক কলম সৈনিক এবং জাতি হারালো এক গুণিজনকে। সাংবাদিক মহলের পক্ষ থেকে গুণি এ মানুষটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102