বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে ওযু করতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

Coder Boss
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে শবে বরাতের নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে ওযু করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে রোজিফা বেগম(৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত রোকেয়া বেগম ওই এলাকার মোকছেদ আলীর স্ত্রী। 

ঘটনাটি ঘটেছে গতকাল (১৪ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামে। তবে তাঁর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্যের। 

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে শবে বরাতের নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে ওযু করতে গোসল খানায় যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। ছেলে ইমরান আলী (৩৫) মসজিদ থেকে বাড়ি ফিরে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। স্হানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর ঘটনায় অনুসন্ধান চলছে। পরিবারের সদস্যরা মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102