রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিয়ামতপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক

Coder Boss
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

বিশ্বায়নের যুগে চাকরির বাজারে বাংলাদেশের কর্মক্ষম যুবকদের দক্ষ ও যোগ্য মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ” উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্হাপন (২য় পর্যায়) এর আওতায় নওগাঁর নিয়ামতপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্ভাব্য স্থান সরোজমিনে পরিদর্শন করেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব ওয়াহিদা সুলতানা। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার কয়েকটি স্থান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য পরিদর্শন করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নওগাঁ’র নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা শিক্ষা প্রকৌশলী ইকরামুল বারী প্রমুখ।

পরিদর্শন শেষে কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব ওয়াহিদা সুলতানা সাংবাদিকদের জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কারগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব যেমন কমবে এবং তেমনি দেশের অর্থনীতির উন্নয়ন সাধিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102