বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধুর বিষপান সাতদিন পর মৃত্যু

Coder Boss
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে বিষপানে বিথী (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্যামপুর গ্রামের হাসানের স্ত্রী।
জানা যায়, প্রায় ১৩ বছর আগে কয়াস বিলপাড়া গ্রামের বাসিন্দা আবু বকরের মেয় বিথির সাথে উপজেলার শ্যামপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ বিচ্ছেদ লেগেই থাকতো।

ঘটনার দিন শনিবার (০৮/২/২৫) স্বামীর সাথে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে সবার অগোচরে কীটনাশক পান করেন বিথী। বিষক্রিয়া শুরু হলে ঘটনা জানাজানি হয়। এরপর পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সেখানে কয়েকদিন চিকিৎসার পর তার অবস্থা বেগতিক হলে মঙ্গলবার (১১/২/২৫) তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনদিন চিকিৎসার পর অবশেষে শনিবার (১৫/২/২৫) রাত ১০ চার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

থানার ওসি হাবিবুর রহমান জানান এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102