রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর

জামালগঞ্জে কারিতাসের দিনব্যাপী ভ্যাক্সিনেশন কর্মসূচী অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ Time View

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাসের ভ্যাক্সিনেশন কর্মসূচী অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে দিনব্যাপী
কারিতাস বাংলাদেশ ইএল‌এসআরপি প্রকল্পের ভ্যাক্সিনেশন কর্মসূচী অনুষ্টিত হয়।আয়োজনে কারিতাস বাংলাদেশ ইএলএসআরপি প্রকল্প। জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের পরিচালনায়, ভীমখালি ইউনিয়নের চান্দবাড়ি গ্রামে গবাদিপ্রানির এক ভ্যাক্সিনেশন ক্যাম্প করা হয়। এতে সহায়তা করেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন রশিদ তালহা এবং মোশাররফ হোসেন । ভ্যাক্সিনেশন ক্যাম্পে চান্দবাড়ি গ্রামের ইএল‌এস‌আরপি প্রকল্পের সদস্যগণের গৃহপালিত গরু, ভেড়া, ছাগল, হাঁস এবং মুরগির টিকা প্রদান ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। ১৭ ফেব্রুয়ারী সকাল ৭ ঘটিকায় ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয় এবং এতে মোট ২১০ টি গরুকে বাদলা এবং তড়কা, ৪৫ টি ভেড়া ‌ও ২৫ টি ছাগলকে পিপিআর, ৩০ টি মুরগি এবং ৮০ টি হাঁসকে আরডিডি এর টিকা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ইএল‌এস‌আরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক এবং মাঠ সহায়ক অশ্বিনী কুমার রায়, উপেন্দনাথ রায় ও রাকিব হাসান। চান্দবাড়ি গ্রামের মো: রোকনুজ্জামান মিয়া বলেন – কারিতাসের এই ধরনের ভ্যাক্সিনেশন কার্যক্রম অনেক প্রশংসনীয় এবং কার্যকর। এতে আশপাশ এলাকার খামারীগণের উৎসাহ উদ্দিপনা বিরাজ করবে, পাশাপাশি গৃহপালিত প্রাণির লালন পালন বৃদ্বি পাবে বলে আমি বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102