বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সরিষাবাড়ীতে তারুণ্যের মেলা পিঠা উৎসব লোক ও কারু শিল্প মেলা সমাপ্ত

Coder Boss
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ Time View

মতিউর রহমান,সরিষাবাড়ী,জামালপুরঃ

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে সরিষাবাড়ীতে সমাপ্ত হয়েছে ৫১ দিনব্যাপী তারুণ্য উৎসব মেলা-২০২৫ইং। ১৯ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত তারণ্য মেলা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সকাল ১১টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে ইউএনও”র সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত তারুণ্য মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন বেগের সঞ্চালনায় তারুণ্য মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি লিজা ঋষি। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা অনূপ সিংহ,প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,নবাগত যুব অফিসার আনিসুজ্জামান,ওসি চাঁদ মিয়াসহ সকল দপ্তরে কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে তারুণ্য উৎসব মেলার মাঠে স্থাপিত ষ্টলগুলো পরিদর্শন করেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। এ সময় কৃষি,যুব,মহিলা, শিক্ষা,পৌরসভা, থানা,ফায়ার সার্ভি ও সিভিল ডিফেন্সসহ সকল বিভাগের স্থাপিত ষ্টলগুলো পরিদর্শন করা হয়।উপস্থিত অতিথিবৃন্দ ষ্টল পরিদর্শনকালে ইউএনও”র সাথে ছিলেন। উৎসবের দ্বিতীয় পর্ব বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102