বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সাপাহারে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মাহবুবুল আলম’এর মতবিনিময়

Coder Boss
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ Time View

আঃ রহিম ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ সাপাহার পোরশা নিয়ামতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ (এমপি)প্রার্থী মাহবুবুল আলম।
১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টার সময় উক্ত প্রতিষ্ঠানের অফিস কক্ষে তার নিজ উদ্যোগে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
এ সময় তিনি উপজেলার সকল সাংবাদিকদের সাথে পরিচিত ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মতবিনিময় করেন।
তিনি সাংবাদিকদের কাছে তার উল্লেখযোগ্য বক্তব্যে বলেন বাংলাদেশকে যুগে যুগে কাজ করে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে ২৪শে বিপ্লবে সাংবাদিকদের ভূমিকা ছিল অপরিসীম। ক্যামেরার পিছনে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কাজ করে সুন্দর দেশ উপহার দিয়েছেন। সংবাদ মাধ্যম মিডিয়া হচ্ছে সত্য ও নির্ভুল তত্ত্ব তুলে ধরা ও প্রতিবাদ করার শক্তিশালী মাধ্যম।
এ সময় তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ সাপাহার পোরশা নিয়ামতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ (এমপি)প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন করা হয়েছে মর্মে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে বলেন আমি নির্বাচিত হলে তিন উপজেলার সার্বিক সমস্যার সমাধান সহ উন্নয়নমূলক কাজ ধর্ম বর্ণ নির্বিশেষে অব্যাহত রাখবো।
এ সময় সাপাহার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102