শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

কবিতাঃ বাংলা প্রাণের ভাষা

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ Time View
Oplus_131105

কলমেঃ মোঃ সৈয়দুল ইসলাম

জন্ম নিয়ে মায়ের মুখে
বাংলা ভাষাই শুনি,
বাংলা ভাষা প্রাণের ভাষা
হৃদয় মাঝেই বুনি।

বাংলা ভাষা রক্তে কেনা
বলেন মা’ জননী,
সালাম বরকত রফিক জব্বার
বাংলা ভাষার খনি।

একুশ এলেই শহীদ মিনার
যায় ভরে যায় ফুলে,
গর্ব আমার ভাষা শহীদ
কেমনে থাকি ভুলে।

বাংলা ভাষা মধুর ভাষা
তুলনা যার নাই,
এই ভাষাতেই দেশ বিদেশে
বাংলারই গান গাই।

সকল ভাষার চেয়ে সেরা
আমার বাংলা ভাষা,
এই ভাষাতেই বাঁচা মরা
শান্তি সুখের আশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102