বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ Time View

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন
জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ এস এম রায়হান আলম ও সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এ এস এম রায়হান আলম ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাই টিভির জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১২ ভোট, আরেক সভাপতি প্রার্থী চ্যানেল আই টিভির নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন পেয়েছেন ৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন ও দৈনিক মানবকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনটিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয় পেয়েছেন ১৬ভোট।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ ও দৈনিক আমার দেশের নওগাঁ জেলা প্রতিনিধি শেখ আনোয়ার হোসেন। ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দুটি পদে নির্বাচিত হয়েছেন দি নিউ নেশন ও খবরপত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মীর মোশাররফ হোসেন জুয়েল ও সমাজ সংবাদ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সুলতানুল আলম মিলন, যুগ্ন সম্পাদক দুটি পদে নির্বাচিত হয়েছেন জিটিভি, খোলা কাগজ ও ঢাকা ট্রিবিউনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল এবং বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ টিভি ও বাসসের নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা। অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকালের নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল, দপ্তর সম্পাদক মুক্ত খবরের জেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে নাগরিক টিভির ও ঢাকা মেইল নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য ছয়টি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও দৈনিক বগুড়ার প্রতিনিধি এমদাদুল হক সুমন, দীপ্ত টিভি ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আব্দুর রউফ রিপন, প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জি এম মিঠুন, দৈনিক অবজারভারের প্রতিনিধি ওবায়দুল হক এবং দৈনিক সংবাদ কণিকার প্রতিনিধি শামীম আনসারী। নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

ফলাফল ঘোষণার পর এদিন রাত ৮ টা পর্যন্ত নব-নির্বাচিত এই কমিটিকে প্রেসক্লাবের সদস্য, জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকসহ অনেক সচেতন মহল অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102