রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

বিশ্বনাথে বিশ্বনাথনিউজের উদ্যোগে ‘বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা শুরু

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

সিলেটের বিশ্বনাথের প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম’র উদ্যোগে আয়োজিত ও প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে ‘বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীতা-২০২৫ইং। শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্বনাথ মডেল মসজিদের হলরুমে প্রতিযোগীতা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ।
বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের যৌথ ঘোষণার পর বক্তব্য রাখেন প্রতিযোগীতা আয়োজনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশ্বনাথ জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল হক, দশপাইকা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, জামেয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন এবং সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
প্রতিযোগীতার ঘোষণাকালে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলাবাসীকে জানানো হয়, ‘বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম’র উদ্যোগে আয়োজিত ‘বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীতায় জন্মসূত্রে বিশ্বনাথের বাসিন্দা এবং সর্বোচ্চ ২০ বছর বয়সের পূর্ণাঙ্গ কোরআনের হাফেজগণ অংশ নিতে পারবেন। সম্ভাব্য আগামী ৮ এপ্রিল থেকে প্রথমে ইউনিয়নভিত্তিক বাছাই শুরু হবে এবং প্রতিটি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩ জন করে হাফেজ নিয়ে উপজেলায় অনুষ্ঠিত হবে প্রতিযোগীতার ‘গ্র্যান্ড ফাইনাল’। ফাইনালে যিনি বিশ্বনাথ সেরা হাফেজ হিসেবে বিজয়ী হবেন, পুরস্কার হিসেবে তিনি পাবেন নগদ ৫০ হাজার টাকা। দ্বিতীয় স্থান অধিকারী হাফেজ পুরস্কার হিসেবে পাবেন নগদ ২৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী হাফেজ পুরস্কার হিসেবে পাবেন নগদ ১০ হাজার টাকা। এছাড়া ফাইনালে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগি পাবেন বিশেষ সম্মাননা পুরস্কার। ইউনিয়নভিত্তিক বাছাই ও ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে যাতায়াত খরছ।
ঐ ঘোষণাকালে আরোও জানানো হয়, প্রতিযোগীতায় অংশগ্রহণের আবেদনপত্র ৫ মার্চ থেকে বিতরণ শুরু হয়ে ২৫ মার্চ শেষ হবে। আবেদনপত্র সংগ্রহ করতে হবে বিশ্বনাথনিউজের অস্থায়ী অফিস বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ হাজী ইন্তাজ আলী মার্কেটের নীচতলা থেকে এবং জমাও দিতে হবে একই ঠিকানায়। এছাড়াও যেকোনো প্রয়োজনে ০১৭১৭-৯৩০৭৯৫, ০১৭৩১-৮৭৫৪১২, ০১৭১৯-৪২৪৮৫২, ০১৭৪৬-২৮৭৭২২ নাম্বারে যোগাযোগ করতে পারবেন যে কেউই।
‘বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা’র পৃষ্ঠপোষকতায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মিসবাহ উদ্দিন, মকরম আলী আফরোজ, হাজী ফারুক মিয়া, আব্দুল বাছিত রফি, আব্দুর রহিম রঞ্জু, বখতিয়ার খান, ফ্রান্স প্রবাসী লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সুফান ফারুক, কানাডা প্রবাসী এমআর আজিজ, যুক্তরাজ্য প্রবাসী আজম খান, আবুল হোসেন মামুন, আজিজুর রহমান রুমেল, আমিনুর রহমান আমিন, আব্দুল কুদ্দুস, হাসিনুজ্জামান নুরু, হাবিবুর রহমান।
প্রতিযোগীতার ঘোষণাকালে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য হযরত শাহাজালাল রহ. দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফেজিয়া মাদ্রাসা মোহাম্মদিয়া বোর্ডিং এতিমখানার বোর্ডিং সুপার হাফেজ সুজন মিয়া, মিয়ার বাজার হযরত শাহচান্দ শাহকালু ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আকমল হোসেন শাকুর, বিশ্বনাথনিউজ কর্তৃপক্ষের নাজমুল ইসলাম জবির, স্টাফ রিপোর্টার নূর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথনিউজ রিডার্চ ক্লাবের সভাপতি শামসুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সুবাহদার প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102