রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

নবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View

নবীগঞ্জ প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক জাহিদ হাসান। অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি হবিগঞ্জ জেলা সংগঠক পলাশ মাহমুদ। আয়োজিত মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সাজিদুর রহমান, দিলারা হোসাইন, রায়হান মিয়া, গিয়াস উদ্দিন, এনামুল হক, আনোয়ার হোসেন, মহিউদ্দিন অপু, আব্দুল মুকিত, দেওয়ান রাফি চৌধুরী, আলাউর রাহমান বামসি, রুহাম গাজী, শামীম আহমেদ, মিজানুর রহমান, এডভোকেট মনির হোসেন, মাহি চৌধুরী, সাজ্জাদুর রহমান, ইকবাল হোসেন, নাইমুর রহমান, ফয়েজ আহমদ, মাহিন আহমদ সাগর প্রমূখ। সভায় ২৮ ফেব্রুয়ারী জাতীয় নাগরিক কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ নিয়ে নিজেদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে দীর্ঘ আলোচনা করেন। সভায় বক্তাগণ বলেন জুলাই আগষ্টের বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বিনির্মাণ বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন পথচলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। এছাড়া নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন ও নবীগঞ্জ পৌরসভায় জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম জোরদার করতে সাংগঠনিক যোগাযোগ বাড়ানোসহ সংগঠনকে আরো বেগবান করতে সাংগঠনিক টার্গেট নিয়ে মাঠে কাজ করার সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102