রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে সুতার মিলে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন বাসা-বাড়িতে সুতার মিলে সুতার কাজ করে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা। এ এলাকায় গড়ে উঠেছে অনেক তাত কারখানা। আর এসব তাত কারখানাকে ঘিরে বিভিন্ন গ্রামের বাসা-বাড়িতে গড়ে উঠেছে হাজারো সুতার মিল। আর এই সুতার মিলে সুতা কেটে সংসার চালিয়ে যাচ্ছেন গ্রামীণ নারীরা। সরেজমিনে ঘুরে দেখা যায়, বাড়ি বাড়ি মটর সিস্টেম ইলেকট্রিক মিল বসিয়ে সুতার কাজ করে যাচ্ছেন গ্রামীণ অসহায় নারীরা। আর সেই কাজের সহযোগিতাও করছেন বাড়ির পুরুষেরা। সকালে সংসারের কাজ সেরে ব্যস্ত হয়ে পড়েন সুতা কাটার মিল নিয়ে। এতে বাড়তি আয় করছেন গ্রামীণ নারীরা। সংসারেও আসছে সচ্ছলতাও। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের ওবিরন বেগম বলেন, স্বামী দিন মজুরের কাজ করেন, আর তিনি সুতার মিলে সুতার কাজ করে বাড়তি টাকা আয় করেন। এদিকে একই গ্রামের হুসনে আরা বেগম জানান, সুতার মিলে সুতার কাজ করে তিনি প্রতি সপ্তাহে ৮০০ থেকে ৯০০ টাকা আয় করেন। এতে করে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালানো সহ আর্থিক ভাবেও স্বাবলম্বী হচ্ছেন, ওবিরন, হুসনেআরা, মর্জিনা, আনোয়ারা, নুর-জাহান সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102