শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিবের রুমে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুসারে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন।

উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকি।

অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় জরিপের মাধ্যমে বর্তমান খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের অবস্থা তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন উক্ত বিধির আওতায় বর্তমানে কার্যক্রম চলমান এবং পরবর্তীতে আরো কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।তিনি খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থান, পুকুর/জলাশয় সংরক্ষন ও নির্মানের রাজশাহী সিটি কর্পোরেশন বিগত সময়ে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে কার্যক্রম গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা এ এস এম নূর-ঈ-সাঈদ, উপ সচিব (অস্থায়ী) মোঃ তৈমুর হোসেন, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, রাজশাহী সিটি কর্পোরেশন এর ভি এস ড. ফরহাদ উদ্দিন, আর এ মোঃ মাহবুবুর রহমান, পিএ টু সিইও মোঃ শামীম রেজা, উচ্চমান সহকারী মোঃ মোস্তফা কামাল, উপ প্রধান পরিছন্ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সহঃ সচিব (অঃ) মোঃ শমশের আলী, লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, মুক্তা সরকার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102