বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম

রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ শে ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ হযরত আলীর সঞ্চালনায় বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের ও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম বলেন, এ বিদায় চির বিদায় নয়, এ বিদায় নতুন জায়গা ও উচ্চতর শিক্ষা গ্রহণের বিদায়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ, উপহার প্রদান ও দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সহকারী শিক্ষক বকুল হোসেন, বাবুল হেসেন, আতিকুর রহমান, মিজানুর রহমান, লুৎফর রহমান, দুলাল হোসেন, জীবন নাহার খানম, রুনা ও রিমা খাতুন। আরও উপস্থিত ছিলেন, উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মোঃ আবু ফাত্তাহ, টিক্কা খান, সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102