রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

জামালগঞ্জের সাচনা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাত প্রতিষ্ঠানে ৭৬ হাজার টাকা জরিমানা

Coder Boss
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২০৬ Time View

আতিকুর রহমান, জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি। বুধবার (০৫ মার্চ) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রবিউর রায়হান।
এসময় ভোক্তা – অধিকর সংরক্ষণ অধিদপ্তরে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দন সিনহা, সেনাবাহিনীর সুনামগঞ্জ ক্যাম্পের লেফেটন্যান্ট ইমাম হাসান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফয়সল আহমদসহ ২ সেকশান সেনা সদস্য উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, আজ বুধবার দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলার জামালগঞ্জ উপজেলার বৃহত্তম সাচনা বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে শ্রী রামকৃষ্ণ ভান্ডারের মালিক অর্জুন পালকে ৫ হাজার টাকা, পণ্যের দাম বেশি রাখার দায়ে শ্রী কৃষ্ণ ভান্ডারের মালিক প্রান্ত তালুকদারকে ৫ হাজার টাকা, পরিবেশক লাইসেন্স না থাকায় ঝুমা স্টোরকে ৩০ হাজার টাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে সরকার ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিমনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রবিউর রায়হান।
এছাড়াও একই সময়ে একই বাজারে ভোক্তা- অধিকারের সহকারি পরিচালক দেবানন্দন সিনহা অভিযান চালিয়ে পণ্যের বেশি দাম রাখার দায়ে ইকরা স্টোরকে ১৫ হাজার টাকা ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর দায়ে ইস্টি কুটুম রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102