বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কটিয়াদীতে আইন শৃঙ্খলা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণে মত বিনিময় সভা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩৬ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জেলা প্রশাসক ফৌজিয়া খানের উপস্থিতিতে আইন শৃঙ্খলা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ঠা মার্চ কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি তারিকুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী,এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা হেফাজতে ইসলামী দলের সভাপতি মৌলানা সাইদুর রহমান, কটিয়াদী উপজেলা জামায়াতের আমির মোজাম্মেল হক জোয়ারদার সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মত বিনিময় সভায় বক্তারা জরুরী ভিত্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বক্তব্য রাখেন। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক গন ও উপস্তিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102