রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

বিশ্বম্ভরপুর হাজং পল্লীতে ২৩ মার্চ সম্প্রীতি সমাবেশ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩৪ Time View

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাল্টি পারপাস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপস্থাপক শুরুতেই সবাইকে আহ্বান জানান ২৬ মার্চ পিএফজির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এ দিন সকালে উপজেলা স্মৃতিসৌধে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। পিএফজির সদস্য গোলাপ মিয়ার সভাপতিত্বে ও এ্যাম্বসেডর আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় জানানো হয়, পিএফজি রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিতকায় আগামী ২৩ মার্চ উপজেলার কাইতকো ও আশ-পাশের গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগন এবং ধর্মীয় নেতাদের নিয়ে সম্টপ্রীতি সমাবেশের আয়োজন করা হবে।

সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির এ্যাম্বাসেডর মোর্শেদ মিয়া, নারী এ্যাম্বাসেডর স্বপ্না বেগম, সমন্বয়কারী ফুল মালা, পিএফজি সদস্য মোয়াফিকুল ইসলাম, নাছির উদ্দিন, জুবায়ের আহমদ জোলহাস, সিরাজ খন্দতার, শামসুন নাহার শিলা, মিনহাজ পারিভিন, সিরাজুল ইসলাম, হোসাইন আহমদ, তৃতীয় লিঙ্গের উর্মিলা, ইয়থের সামছুল কবির ও সাগর দেবনাথ প্রমূম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102