বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

সাঁথিয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘর নিজে ভেঙ্গে মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদে মানববন্ধন

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৬ Time View

শামীম আহমেদ সাঁথিয়া (পাবনা) থেকে:

পাবনা সাঁথিয়ায় পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী কায়দায় নৃসংসভাবে বাউল শিল্পি আব্দুল জব্বারের হাত ভেঙ্গে দেয়ার বিষয়টা ধামাচাপা দিতে নিজের ঘর নিজেই ভাংচুর করে লুটপাটের মিথ্যা নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা করে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছে সাঁথিয়ার বাউল শিল্পিবৃন্দ। তারা কথিত শিল্পী পলাশ সরকার’কে দ্রুত গ্রেফতারের দাবি জানান। 

এ নিয়ে শনিবার (৮মার্চ) দুপুরে সাঁথিয়া ডায়াবেটিস হাসপাতালের সামনে উপজেলার বাউল শিল্পীবৃন্দের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংগ্রহনকারী সাঁথিয়ার বাউল শিল্পী সমাজ বলেন অনতিবিলম্বে কথিত শিল্পী মিথ্যা প্রতারক পলাশকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমানের আশ্বাসে তারা স্থান ত্যাগ করেন এবং হুমকি ধামকির বিষয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দিতে বলেন।

অভিযোগে জানা গেছে, রোববার (২মার্চ) বিকেল ছয়টার দিকে বাউল শিল্পি আব্দুল জব্বার উপজেলার ধোপাদহ ইউনিয়নের ধোপাদহ বাজার থেকে ইফতারি কিনে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের প্রতিপক্ষ আব্দুস সালামের ছেলে পলাশ সরকার, মৃত জিন্দার আলীর ছেলে আব্দুস সালাম ও জাহিদুল ইসলাম তাকে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করে হাত ভেঙ্গে দেয়। এ সময় জব্বারের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা তাকে মেরে ফেলে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসী বলেন, জব্বারের হাত ভেঙ্গে দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরই পলাশ নিজের বাড়িঘর নিজেই ভাঙ্গা শুরু করে এবং লুটপাটের মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দেয়। ঘটনাস্থলে গিয়ে সাঁথিয়া থানা পুলিশ তদন্ত করে বিষয়টির সত্যতা পায়।

এ বিষয়ে সাঁথিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক ও বন্ধন থিয়েটারের সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম বলেন, আমার শিল্পি সংস্কৃতি নিয়ে কাজ করি এ ধরণের ঘটনার আমাদের কাম্য না। আমরা এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোশিদের বিরুদ্ধে শাস্তি চাই।

সাংস্কৃতিক কর্মী আবুল কালাম মাস্টার জানান, একজন শিল্পি হয়ে কিভাবে একজন শিল্পির হাত ভেঙ্গে দেয় ? আমি এর তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠ তদন্ত করে দোষিদের বিচার নিশ্চিতের দাবী জানাই।

এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান মানববন্ধন কারীদের আশ্বস্ত করেন ওএই ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102