বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ভাঙ্গায় কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধন

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৫ Time View

মোঃ সুমন মোল্লা, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, নির্মম পৈচাশিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে ফরিদপুরের ভাঙ্গায় সরকারি কাজী মাহাবুব উল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার সময় ভাঙ্গা উপজেলার সরকারি কাজী মাহবুব উল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসের মেইন গেটের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা সারাদেশে ঘটে যাওয়া নারীদের উপর সহিংসতা নির্মম পৈশাচিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানান। এছাড়াও বক্তারা অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মো. আবিদ শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্সির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সালমান ফারসি, সহ-সভাপতি টুটুল খালাসী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খান, সংগঠনিক সম্পাদক আদনান আবির, দপ্তর সম্পাদ সাজ্জাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, আরিশা ইসলাম নাবিলা যুগ্ম সাধারণ সম্পাদক, আদনান সাইফ মাহমুদ সজীবসহ শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102