বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় আওয়ামী লীগ নেতা

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৩ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় অংশ নিয়েছেন নাশকতা মামলায় কারাগারে থাকা রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজা।
সোমবার দুপুরে নওগাঁ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
রেজাউল করিমের বাবা উজ্জ্বল বিশ্বাস(৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সোমবার ভোর সকাল ৬টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। এর কয়েক দিন আগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে গতকাল বাড়ি ফিরে আসেন।

বিকেল ৫.৪০ মিনিটে তার বাবার জানাযা অনুষ্ঠিত হয়।
গত ২০ ফেব্রুয়ারী বিকেলে নিজ বাড়ি থেকে তাকে পুলিশ আটক করে। সম্প্রতি নিয়ামতপুর থানায় করা একটি নাশকতা মামলায় অভিযুক্ত করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, তার বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় অংশ নেন এবং জানাযার পর আবারও কারাগারে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102