রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৮ Time View

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হিফজুল কোরআন শিক্ষার্থীদের নিয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়।

প্রতিযোগিতায় অর্ধশতাধিক হিফজুল কোরআন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন করেন জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. নুর উদ্দিন, জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফিজ আব্দুর রহিম এবং বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা ও সাবেক প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আবিদ হাসান, দ্বিতীয় স্থান আরিফুল হাসান এবং তৃতীয় স্থান জোবায়ের আহমদ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিলেন, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলম, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সহ-সভাপতি সাইফ উল্লাহ, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ন সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন, সহ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ ও দপ্তর সম্পাদক এনামুল হক প্রমুখ।

জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ আব্দুর রহিম বলেন, “রমজান মাসে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই এবং বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। আমরা ভবিষ্যতেও শুভসংঘের সব শুভ কাজে পাশে থাকব। ইনশাআল্লাহ।”

বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল আহাদ বলেন, “বসুন্ধরা শুভসংঘ প্রতি বছর জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে। এবার প্রথমবারের মতো জামালগঞ্জে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন ধর্মীয় শিক্ষা ও কোরআনপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102